সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে বহু প্রাণ*হা*নি

 



ইরানে আর্থিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। তবে টাইম ম্যাগাজিন এক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার তেহরানের ৬ হাসপাতালেই দুশ’১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর কথা রেকর্ড করা হয়েছে। মরদেহ সরিয়ে নিয়ে প্রকৃত নিহতের সংখ্যা লুকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভ দমনে সরকার ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়ায় এবং ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান।

Post a Comment

Previous Post Next Post