তাসকিন আউট, রিপন ইন—এমন পরিবর্তনের দিকেই ঝুঁকতে পারেন নির্বাচকরা। বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসাইন শান্ত ৮ ম্যাচে ২৯২ রান ও একটি সেঞ্চুরি করেছেন ১৪২.৪৩ স্ট্রাইকরেটে, তবু তিনি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে।
২০ জানুয়ারি পর্যন্ত দল বদলের সুযোগ থাকায় শান্তকে দলে নেওয়ার দাবি জোরালো হচ্ছে। অন্যদিকে ৭–৮ নম্বরে কার্যকর ব্যাটিংয়ে নজর কাড়ছেন সাব্বির রহমান। ইনজুরিতে বিশ্বকাপ অনিশ্চিত তাসকিনের জায়গায় দারুণ ছন্দে থাকা রিপন মণ্ডলকে অন্তর্ভুক্ত করার ভাবনাও জোরালো।
Tags
খেলাধুলা
