নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের মাঠে রাখতে তিন দলের অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ বর্জন করলে বাংলাদেশের পথেই হাঁটতে পারে পাকিস্তান । জাতীয় দল ও পাকিস্তান শাহীন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে চার দলের টুর্নামেন্ট আয়োজনের বিকল্প পরিকল্পনা করে রেখেছে পিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। কয়েকবার চিঠি চালাচালির পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছে তারা। যদিও
আইসিসিকে নিজেদের পরিস্থিতির কথা বোঝাতে ব্যর্থ হয়েছেন আমিনুল ইসলাম বুলবুলরা। কদিন আগে
