কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে,, বিশ্বকাপে বাংলাদেশকে ফেরানো হলে তবেই ভারতের সাথে খেলবে পাকিস্তান



বাংলাদেশ ইস্যু সমাধান না হলে ভারত ম্যাচ নয়, রশিদ লতিফের মন্তব্য

তিনি বলেন, এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে দেওয়া হলেই কেবল ভরতের সাথে খেলবে পাকিস্তান।  

বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পিসিবি যে পদক্ষেপ নিয়েছে, তাতে ক্রিকেটের বাজারে ধস নামবে বলে মনে করছেন এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার। 



মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। ভেন্যু পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানায় পিসিবি। আইসিসি অবশ্য বাংলাদেশের দাবি নাকচ করে দেয়, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।


এর প্রতিবাদ হিসেবে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে এখন তোলপাড় ক্রিকেট দুনিয়ায়। ক্রিকেটের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই মাঠে না গড়ালে কোটি কোটি ডলার লোকসান হবে আইসিসিরও। 



এ প্রসঙ্গে জিও নিউজকে রশিদ লতিফ বলেন, 'পাকিস্তান সরকার নিজেই প্রেস রিলিজ বা টুইট করেছে, যাতে আইনি জটিলতা থেকে বাঁচা যায়। কারণ যখন সরকার কোনো বিষয়ে সরাসরি জড়িত হয়ে পড়ে, তখন আইসিসির আর করার কিছু থাকে না।'

Post a Comment

Previous Post Next Post