নতুন বলে বল করেন নিয়মিতই। এবার ডেথ ওভারেও পারদর্শী হওয়ার চেষ্টায় রিপন মণ্ডল। ঘরোয়া ক্রিকেটে শীর্ষ মুখ হয়ে ওঠা এই পেসার তাই বিশেষভাবে কাজ করছেন ইয়র্কার নিয়ে। চলমান বিসিএল ওয়ানডেতে যিনি খেলছেন মধ্যাঞ্চলের হয়ে।
২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে ২৫ ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হন রিপন। এ সময় তিনি জানান, ইয়র্কারে আরও ভালো করার চেষ্টা করছেন। আগেও ইয়র্কারে নিজের জাত চিনিয়েছেন। তবে ব্যাটারদের বেকায়দায় ফেলার এই ডেলিভারি আরও রপ্ত করতে চান। যাতে দলের চাহিদা অনুযায়ী যেকোনো সময় কার্যকরী হতে পারেন।
রিপন বলেন, 'যেহেতু ইয়র্কার মাশাআল্লাহ ভালো যাচ্ছে, আমি চাচ্ছি এটাকে যেন আরও ভালো করতে পারি। ভালোর তো শেষ নেই। যখন ট্রাই করব না, আস্তে আস্তে হারিয়ে যাবে।'
Tags
খেলাধুলা
