টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ...



আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১২ জুন শুরু হবে বৈশ্বিক এ টুর্নামেন্ট, ফাইনাল ৫ জুলাই।


মোট দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। গ্রুপ-১ এ বাংলাদেশসহ আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ-২ তে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।


১৪ জুন শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বিশ্বকাপ মিশন। এজবাস্টনে প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা। দুইদিন পর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে হ্যাম্পশায়ারে। ভারতের বিপক্ষে বাঘিনীদের ম্যাচ ২৫ জুন, ভেন্যু ওল্ড ট্রাফোর্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লর্ডসে ২৮ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


‘ভারত শুধু সেমিফাইনাল না, ফাইনালও খেলবে’

দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই ওভালে হবে শেষ চারের লড়াই। লর্ডসে ফাইনাল হবে ৫ জুলাই।


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি:


১৪ জুন, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন


১৭ জুন, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, হেডিংলি


২০ জুন, বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যাম্পশায়ার


২৫ জুন, বাংলাদেশ বনাম ভারত, ওল্ড টাফোর্ড


২৮ জুন, বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা, লর্ডস





Post a Comment

Previous Post Next Post