রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও আলোচনায় সাকিব আল হাসান। তাকে দলে ফেরাতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলোর নথি দ্রুত সরকারের কাছে পাঠানো হবে।
সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ফিট থাকলে সাকিব এখনও বড় সম্পদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-ও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। মার্চে পাকিস্তান সিরিজেই ফিরতে পারেন সাকিব।
সূত্র- Sports World
Tags
খেলাধুলা
