যে দলটি আগের বিশ্বকাপে খেলতে পারেনি ইতিহাস গড়ে সুপার এইটে সেই জিম্বাবুয়ে

 



আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ। তবে বৃষ্টির কারণে টসও হতে পারেনি। দুই দল পেয়ে গেছে ১ পয়েন্ট করে। এর ফলে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ে, বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া।  


বৃষ্টির কারণে ম্যাচে টসও হতে পারেনি। 

৪ পয়েন্ট পাওয়া জিম্বাবুয়ের সুপার এইটে যেতে দরকার ছিল আর ১ পয়েন্ট। অন্যদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট ২, শেষ ম্যাচে জিতে সর্বোচ্চ হতে পারবে ৪। ফলে জিম্বাবুয়ের পয়েন্ট পাওয়া মানেই ছিল অজিদের বিদায়। পাল্লেকেলের ঝড়ো বৃষ্টিতে ম্যাচে টসটাও হতে পারল না, খেলা তো দূর। পয়েন্ট ভাগাভাগি হয়ে জিম্বাবুয়ে পেল ১ পয়েন্ট, মোট পয়েন্ট ৫। শ্রীলঙ্কার সাথে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে চলে গেল জিম্বাবুয়ে। অন্যদিকে বিদায় নিল অস্ট্রেলিয়া, সাথে আয়ারল্যান্ডও। আইরিশদের পয়েন্ট ৩। 


গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার পাশাপাশি জিম্বাবুয়ের কাছেও হেরে বিদায়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবার নিশ্চিত হয়েছে বিদায়। চোটজর্জর অজিরা বিশ্বকাপে বেশ সংগ্রাম করেছে। গ্রুপের টেবিলে ৫ম স্থানে থাকা ওমান অবশ্য এখনও কোনো ম্যাচ জেতেনি, শেষ ম্যাচে ওমানের সামনে অস্ট্রেলিয়া। 


গ্রুপ 'বি' থেকে সবার আগে সুপার এইটে চলে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে ফেললো জিম্বাবুয়ে। 

Post a Comment

Previous Post Next Post