ইরানের তেল ভাণ্ডারে অতর্কিত হামলা, পুড়ছে তেহরান



ইরানের তেল মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর তেহরানে আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তেহরানে এসব হামলার খবর নিশ্চিত করেছে। 


আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি 'উল্লেখযোগ্য হামলা'। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।



ইরান যুদ্ধে কুর্দিরা জড়িত হোক-নিহত হোক চাই না, যুদ্ধ আর জটিল হোক চাই না: ট্রাম্পইরান যুদ্ধে কুর্দিরা জড়িত হোক-নিহত হোক চাই না, যুদ্ধ আর জটিল হোক চাই না: ট্রাম্প


ইসরায়েলি সূত্র সিএনএন'কে বলেছে, পরবর্তী ধাপের যুদ্ধ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের তেল ভাণ্ডারে হামলা শুরু হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সন্ত্রাসী ইরানি রেজিমের সামরিক স্থাপনায় অতিরক্ত হামলা চালানো হয়েছে। 


বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তেহরানে শাহরান তেল শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এর আগে গত বৃহস্পতিবার আইডিএফ প্রধান জেনারেল ইয়াল জামির বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন ধাপের অপারেশনে এগিয়ে যাচ্ছে।




Post a Comment

Previous Post Next Post