টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিক বাংলাদেশ- চেয়েছিল বিসিসিআই; এমন দাবি করেছেন সংস্থাটির সহ-সভাপতি রাজিব শুক্লা। বাংলাদেশকে পাকিস্তান উসকানি দিয়েছে যা বাংলাদেশের ক্ষতির কারণ হচ্ছে, বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই দাবি করেছেন এই বিসিসিআই কর্তা।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় নিরাপত্তাজনিত কারণে। এরপর বিসিবি ও বাংলাদেশ সরকার বেঁকে বসে, নিরাপত্তার সংশয় থাকায় বাংলাদেশ দলের খেলা আয়োজন করতে হবে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায়। তবে শেষপর্যন্ত ভোটাভুটি বাংলাদেশের পক্ষে না আসায় আইসিসি তাদের সিদ্ধান্তেই অটল থাকে। বাংলাদেশ শেষপর্যন্ত বিশ্বকাপ বিসর্জন দিয়েছে, বদলি হিসেবে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।খেলার সামগ্রী
অনেকেই মনে করছেন, ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কের নেতিবাচক প্রভাবই পড়েছে ক্রিকেটে। অন্যদিকে আইসিসিতে ভারতের প্রভাবের কারণে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই তোপ দাগছেন বিসিসিআইয়ের দিকে। যদিও বিসিসিআইয়ের সহ-সভাপতির দাবি ভিন্ন। বাংলাদেশ দলকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল ভারত- জানালেন তিনি।
