ব্রেকিং নিউজঃ ব্যর্থ বিসিবি, বিপিএলের ম্যাচ বয়কট ক্রিকেটারদের

 



ক্রিকেটারদের দফায় দফায় বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ বিসিবি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থেকেছেন ক্রিকেটাররা। ফলে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ম্যাচ। বিসিবি অবশ্য আজই দিনের দুটি ম্যাচ সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করছে।


আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে দুপুর একটায় চট্টগ্রাম রয়্যালসের মাঠে নামার কথা নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। তবে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি।


রাতভর আলোচনার পর লাভ না হওয়ায় বেলা গড়াতে আবার ক্রিকেটারদের সাথে আলোচনা হয় বিসিবির। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমি এসেছিলাম, খেলোয়াড়দের সাথে কথা বলেছি। এমনকি আমরা একটা প্রেস রিলিজও দিয়েছি যে এটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। প্রক্রিয়া অনুযায়ী… তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা এই কথা সাপোর্ট করি না। কিন্তু একটা প্রসেস আছে।'



আজই দিনের দুটি ম্যাচ আয়জনের আপ্রাণ চেষ্টা করছে বিসিবি। মিঠু জানান, 'উনাদের বুঝিয়েছি। এখন যদি মাঠে আসে খেলা হবে। প্রথম ম্যাচ সময়মতো না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।


এর আগে বিসিবির সেই পরিচালককে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। 

Post a Comment

Previous Post Next Post