বিপিএল ইতিহাসের সেরা ম্যাচ! শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুরকে বিদায় করে সিলেটকে জেতালেন ক্রিস উকস

 



বিপিএল ইতিহাসের সেরা ম্যাচ ,শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সকে বিদায় দিয়ে সিলেট টাইটেন্সকে অবিশ্বাস্য জয় তুলে দিয়েছেন ক্রিস ওকস আর এতেই  2 কোয়ালিফায়ার নিশ্চিত করলো সিলেট টাইটেন্স। কথায় আছে ‘অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট’, আর এই কথাটাকেই সত্য প্রমাণ করেছে রংপুর রাইডার্স। নিলাম ও সরাসরি চুক্তিতে একের পর এক তারকাকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল তারা। শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল তাদের, কিন্তু মাঠে নিজেদের সেরাটা  দিতে না পেরে সিলেটে কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি।

Post a Comment

Previous Post Next Post