মিরপুরে হয়েছে ৪০৯ রানের রোমাঞ্চকর এক ফাইনাল, যেখানে নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টিম ধুমকেতু। 💥অদম্য টি–টোয়েন্টি কাপে নাজমুল শান্তর দুর্বারকে ৮ রানে হারিয়ে শিরোপা ঘরে তোলে ধুমকেতু। ম্যাচের শেষ দিকে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত শেষ দুই ওভারই গড়ে দেয় পার্থক্য। ডেথ ওভারের স্পেশালিস্ট হিসেবে ফিজ আবারও প্রমাণ করলেন—চাপের মুহূর্তে তিনি সবার থেকে আলাদা।
Tags
খেলাধুলা