ভারতের অহংকারের পতন, বিশ্বকাপে সুপার এইটে বড় দুঃসংবাদে মাথায় আকাশ ভেঙ্গে পড়লো ভারতের

 



ভারত দলে এখন সবচেয়ে বেশি আলোচনা একজনকে ঘিরে, তিনি অভিষেক শর্মা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হয়েও বিশ্বকাপে এখনও রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ওপেনার। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে চাপে আছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পরের ম্যাচে কি একাদশে থাকবেন অভিষেক? উত্তর দিয়েছেন ভারতের কোচ মরনে মরকেল।


তবে দলীয় ভাবনায় আপাতত কোনো দুশ্চিন্তা নেই। ভারতের বোলিং কোচ মরনে মরকেল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অভিষেককে নিয়ে দলের ভেতরে কোনো নেতিবাচক আলোচনা চলছে না।


বিশ্বকাপের আগে পর্যন্ত টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে ছিলেন অভিষেক। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচে শূন্য করলেও বাকি তিন ম্যাচে করেছিলেন ১৮২ রান। মারেন ১৬টি চার ও ১৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল প্রায় ২৫০। এমন দুর্দান্ত ফর্ম নিয়েই বিশ্বকাপে নামেন তিনি।


কিন্তু বড় মঞ্চে গল্পটা একেবারেই উল্টো। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলতেই পারেননি। পেটের সংক্রমণে হাসপাতালে যেতে হয়েছিল তাকে।


ফিরে এসে পাকিস্তানের বিপক্ষে চার বল খেলেও রান পাননি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষেও তিন বলে শূন্য। ফলে বিশ্বকাপে তার নামের পাশে এখন টানা তিন ‘ডাক’।


এই পরিস্থিতিতে বিকল্প ভাবনাও উঠে এসেছে। অভিষেক না খেলায় নামিবিয়ার বিপক্ষে সুযোগ পেয়ে ঝড় তোলেন সাঞ্জু স্যামসন। মাত্র ৮ বলে করেন ২২ রান। মারেন তিনটি ছক্কা ও একটি চার। তাই অনেকেই মনে করছেন, সুপার এইটে কি স্যামসনকে সুযোগ দেওয়া উচিত?


তবে সংবাদ সম্মেলনে মরকেলের বক্তব্যে ফুটে উঠে তার ভাবনা। অভিষেকের ওপর আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, “দলের মধ্যে আভিশেক শার্মাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। দল ও দর্শকদের জন্য সে ভালো কিছু করবে। সে বিনোদন দিচ্ছে। নেটে ভালোভাবে বল মারছে।”


অর্থাৎ অন্তত আপাতত বাদ পড়ার শঙ্কা নেই এই তরুণ ওপেনারের। সুপার এইট পর্বে রবিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই হয়তো আবার সুযোগ পাচ্ছেন তিনি।




Post a Comment

Previous Post Next Post