শা'স্তি তো দূরের কথা—বিশ্বকাপ বয়'ক'ট করা বাংলাদেশকে অংশগ্রহণ ফির প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকাও দিতে রাজি আইসিসি!মূলত ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পাকিস্তান ইস্যুতে চাপে পড়েছে আইসিসি। যেকোনো মূল্যে ভারত–পাকিস্তান ম্যাচ চায় তারা। এ নিয়ে আলোচনা করতে বর্তমানে লাহোরে অবস্থান করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যেখানে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, বিশ্বকাপে অংশ না নেওয়া বাংলাদেশকে শাস্তি বা কোনো জরিমানা করা তো দূরের কথা, উল্টো একাধিক সুযোগ-সুবিধা দিতেও প্রস্তুত আইসিসি।
Tags
খেলাধুলা