ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে চলা জল্পনা-কল্পনায় নতুন মোড় এল। যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন, এমন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে দাবি করেছেন ইরানি প্রেসিডেন্টের পুত্র ইউসুফ পেজেশকিয়ান।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান নিজের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানিয়েছেন, আমি খবর শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। আমি ঘনিষ্ঠ মহলে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক হামলা, সাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদিরমধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক হামলা, সাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির
মোজতবাকে নিয়ে এই বিভ্রান্তি তৈরির পেছনে রয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেরও একটি খবর। তারা মোজতবাকে চলতি সংঘাতের প্রেক্ষাপটে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ’ বলে অভিহিত করেছে। তবে তার আঘাত ঠিক কতটা গুরুতর ছিল, সে বিষয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মুখ খোলেনি।
অন্যদিকে, দ্য নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে ইসরাইলি বিমান হামলায় মোজতবা খামেনরির পায়ে আঘাত লেগেছিল। ওই একই হামলায় তাঁর পিতা এবং তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হামলাইসরাইল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা
পিতার মৃত্যুর পর শোকের মাতম আর যুদ্ধের রণহুঙ্কারের মধ্যেই মোজতবার ক্ষমতায় আসা ছিল চরম নাটকীয়। এখন তার শারীরিক অবস্থা নিয়ে পেজেশকিয়ান পরিবারের তথ্য কি শুধুই জনমনে স্বস্তি ফেরানোর চেষ্টা, না কি সত্যিই তিনি যুদ্ধের ময়দান থেকে অক্ষত অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন, তা নিয়ে চর্চা থামছে না।
