নাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন কৃষকদল নেতা তরু মিয়া (মুন্সি) হত্যার ঘটনায় প্রধান আসামি জামায়াত নেতা ডা. মনোয়ার হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মনোয়ার হোসেন গান্না ইউনিয়ন জামায়াতের আমির এবং সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। নিহত তরু মুন্সি গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং মাধবপুর গ্রামের মৃত মুনসুর আলী মুন্সির ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে শিপন বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। র্যাবের হাতে গ্রেপ্তার মনোয়ার ছাড়াও পুলিশ বাহিনীর অভিযানে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বিকেল ৩টার দিকে শহরের হামদহ বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
