বল তো নয় যেন সত্যিকারের আগুনের গোলা! নাহিদ রানার ১৪৯.৮ কিমি গতির ডেলিভারিটা বুঝে উঠার আগেই উড়ে গেল সাইফ হাসানের স্ট্যাম্প। ব্যাট তুলতেই পারলেন না, চোখের পলকে সব শেষ! গতি আর সুইংয়ের এমন মিশ্রণে ব্যাটার যেন হতভম্ব। ধারাভাষ্যকাররাও বললেন—এটা শুধু বল নয়, রীতিমতো বুলেট। বাংলাদেশের পেস বোলিংয়ে নতুন আতঙ্কের নাম এখন নাহিদ রানা।
Tags
খেলাধুলা
