বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই যেন বিতর্কের এক চিরচেনা গল্প। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বৈভব সুরিয়াভানশির আউট ঘিরে আবারও উত্তাপ ছড়িয়েছে দুই দেশের সমর্থকদের মাঝে। ভারতীয় শিবির নো-বলের দাবি তুললেও ক্রিকেট আইনের ভাষ্য ভিন্ন। ইকবাল হোসেন ইমনের ডেলিভারিটি ছিল সম্পূর্ণ বৈধ। এমসিসির ২১.৫.২ ধারা অনুযায়ী বোলারের পায়ের কোনো অংশ পপিং ক্রিজের ভেতরে ল্যান্ড করলেই বল লিগ্যাল—আর ঠিক সেটাই ঘটেছিল। ফলোথ্রুতে পা বাইরে গেলেও তা গণ্য নয়। ফলে নিয়ম অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তই ছিল সঠিক। বিতর্কের ধোঁয়া উঠলেও বাস্তবতা বদলায়নি—বৈভব ফিরেছেন বৈধ বলেই।
Tags
খেলাধুলা