বল হাতে বাজিমাত করে টি-২০ স্কোয়াডে ডাক পাচ্ছেন রিপন মন্ডল, হবেন হলের ট্রাম্পকার্ড

 



আছেন আগে থেকেই। যে কারণে ‘এ’ দলে ছিলেন নিয়মিত মুখ।


‘এ’ দলে ভালো করায় এখন পরের ধাপটাই জাতীয় দল। বর্তমানে জাতীয় দলের সবচেয়ে কার্যকরী দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এর মধ্যে ডেথে বেশি কার্যকরী ফিজ। তাসকিন নতুন বলে সুইং করাতে পটু। নতুন বলেই বেশি বল করেন, সাথে কার্যকরীও। ডেথে মুস্তাফিজের শক্তি স্লোয়ার, কাটার। তবে কন্ডিশন যুতসই না হলে ফিজও হয়ে যেতে পারেন খরুচে। সেই সাথে মাথা খাটিয়ে গেইম সেন্স প্রয়োগ করে বল করার ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে মুস্তাফিজের। রংপুরের হয়ে রিপনদের বিপক্ষেই যেমন এলোমেলো বোলিংয়ে ৩ বলে ১০ রান দিয়ে ফেললেন।


এই জায়গাতে ব্যতিক্রম রিপন। ম্যাচের পরিস্থিতি বুঝে দারুণ সব ইয়র্কার যেমন দিতে পারেন, গেইম সেন্সও বেশ ভালো। বল করে ফলো থ্রুতে চলে গেলেও থ্রো করা বল ধরে দৌড়ে এসে স্টাম্প ভেঙে দিতে ভুল করেননি সুপার ওভারের শেষ বলে। মাথা খাটিয়ে এমন দারুণ বোলিং, সাথে একের পর এক ইয়র্কার, ডেথ ওভারে এমন কার্যকরী কাউকেই তো দরকার বাংলাদেশের।


আন্তর্জাতিক ক্রিকেটে এখনও খেলা হয়নি রিপনের। চেনা জানা তাই তেমন নেই। এই রিপনকে বিশ্বকাপে খেলানো হবে অনেকটা জুয়া খেলার মত। তবে সেই জুয়াটা বাংলাদেশ চাইলে খেলে ফেলতে পারে, কারণ রিপন এই বাংলাদেশে আছেন একজনই।


কে জানে, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে ট্রাম্পকার্ডও হয়ে যেতে পারেন রিপন মণ্ডল। এমন ফর্মের তুঙ্গে থেকে তা না হলেই তো বরং অবাক হতে হবে।



Post a Comment

Previous Post Next Post